ঢাকা: ২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী, আগামি ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আর এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাই বিষয়টাতে সতর্ক থাকতে হবে।
রবিবার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামি ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে’।
