ঢাকা: জামাতি আমির হামজার মতো অসভ্য, শিষ্টাচার হীন ব্যক্তি আর একটাও আছে কিনা এই বাংলাদেশে সন্দেহ আছে। অবশ্য জামাত মানেই এই চরিত্র।

আমির হামজা মহিলাদের নিয়ে কত অশ্লীল মন্তব্য করেন, তা আমরা সকলে জানি।

আশ্চর্যের বিষয় হলো, মানুষ নাকি টাকা এবং সময় খরচ করে এদের ওয়াজ শুনতে যায়! এমন একটা জাতির ভবিষ্যৎ কি!

নিজেকে ‘ভার্সিটির মাল’ হিসেবে ঘোষণা দেওয়া এই আমির হামজা বাংলাদেশ বা ভারতের এমন কোনো নায়িকা নেই যাকে চেনেন না এবং তাদের সম্পর্কে অশ্লীল ও যৌনকাতর মন্তব্য করেননি।

জামায়াতের এমপি আমির হামজা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পর গিয়ে ওয়াজ করেছেন। সেই ওয়াজে নিজের সংসদের সহকর্মীদের নিয়ে বলেছেন, “রুমিন ফারহানা আপা আছে। এরপর এই যে মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার বামে, ডাইনে এমন এমন বডিওয়ালা লোক পেয়েছি।”

তিনি আরও বলেছেন, “আল্লাহর ইশারা, ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে শুধু বড়িওয়ালা। এমন এমন বড় বড় ভুড়ি,…..”

“রুমিন ফারহানা আপা আছে… আপারা আমার সামনে। আমার মাঝেমাঝে চিন্তা হয়, হায় আল্লাহ, আমার ডানে বামে যে অবস্থা, ম্যাডামগুলো যদি ওদের পেটের দিকে তাকায়, ভাববে আল্লাহ, ছেলেমেয়ে হয় আমাদের, আর পেট হয় হুজুরের পাশের দুইজনের। কী বডি, উকুন মারা যাবে বডির উপরে।”

এই কথাগুলো যখন তিনি বলছিলেন তখন যদি আপনি তার মুখের দিকে তাকান, তবে দেখবেন খুবই বিকৃত ভঙ্গিতে কথা বলছেন, আর বাকিরা হাসছে।

একজন সংসদ সদস্য কতটা বিকৃত রুচির, অসভ্য, নারীবিদ্বেষী হতে পারে। বডিশেমিং, স্লাটশেমিং, আরেকজনকে নাস্তিক বলে তার ধর্মবিশ্বাসে আঘাত করা, কিছুই জামায়াতের এই সাংসদ বাদ রাখেনি।

এবার নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও ফাঁস হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

এই ঘটনা নাকি ষড়যন্ত্র! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাশেদ খাঁনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও আলেমদের বিরুদ্ধে কৃত্রিম অডিও তৈরি করে অপপ্রচার চালানো হয়েছিল।

তাঁর কথা শুনলে জ্বর আসে।

আমির হামজা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাকে একটি অডিও শোনান। সেটিতে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যাওয়া ব্যক্তির কণ্ঠ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বলে দাবি করা হয়েছিল। তার ভাষ্য, ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এমন অডিও তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, এখন আবার আলেমদের বিরুদ্ধে একই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আলেমদের সম্মানহানির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে বগুড়ার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছেন বলেও জানান তিনি।

বক্তব্যে আমির হামজা দাবি করেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে একসময় বহু পৃষ্ঠার অভিযোগ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। তার অভিযোগ, আলেমদের সত্য কথা বলা থেকে বিরত রাখতে এসব কর্মকাণ্ডের পেছনে ভারত জড়িত।

প্রসঙ্গত, এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তার হাতে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *