ঢাকা: বৃহস্পতিবার, ৯ জুলাই থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার দেশ মরক্কো।
অন্য তিনটি কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে এবং শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সূচি
বৃহস্পতিবার, ৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
বাংলাদেশ সময় রাত ২টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস
শুক্রবার, ১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া
শনিবার, ১১ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময় রাত ৩টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
রবিবার, ১২ জুলাই আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
বাংলাদেশ সময় সকাল ৭টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি।
