ঢাকা: মেসি, আর্জেন্টিনা এবং বার্সেলোনা ফ্যানদের জন্য এক স্বপ্নের বিশ্বকাপ শেষ হতে চলেছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2026) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় ‘সুপার-পাওয়ার’ স্পেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই ‘মহারণ’ শুধুমাত্র একটি ট্রফির লড়াই নয়, বরং দুই ফুটবল দর্শনেরও যুদ্ধ।
একদিকে লিওনেল মেসির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য, অন্যদিকে ২০১০ সালের পর ফের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন।
টানটান উত্তেজনা থাকবে দুই আর্জেন্টিনা, স্পেন উভয়েরই।
বিশ্বকাপ ফাইনাল মানেই কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর অপেক্ষা।
ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
দীর্ঘদিন ধরেই ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা ও স্পেনের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। সেটা সফল হচ্ছে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির জন্য তারা লড়বে।
এই ম্যাচের আরেকটি বিশেষত্ব হলো, বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ফাইনালে মুখোমুখি হয়নি।
বাংলাদেশ সময় রবিবার (১৯ জুলাই) রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এ ম্যাচের আগে কার হাতে উঠবে ?
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাস বলছে, ফাইনালে জিতবে স্পেন।
কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে।
স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।
এদিকে, সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রক রদ্রিকে কপিলট বেছে নিয়েছে।
