কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাওয়া গিয়েছে ৭০ হাজার পিস ইয়াবা।

অটোয় তল্লাশি চালিয়ে এই বৃহৎ পরিমাণ ইয়াবার বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য হবে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানা যায়।

শনিবার (১৮ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে পালিয়ে যান।’

‘পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *