ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মাথায় বোধহয় এখন আর কাজ করে না। তাই তিনি বলতে পারলেন, ধর্ষণের ক্ষেত্রে একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না।

তাহলে কি যতগুলো ধর্ষণ হয়েছে বা এখনো হচ্ছে আপনার মন্ত্রীত্বে তার জন্য বিচার চাইলেই বিচার দেবেন নাহলে দেবেন না? এমন বিষয়টা?

তা আপনি কি বলতে পারবেন যে দেশ থেকে ধর্ষণ, খুন, মব এখনো কেন নিঃশেষ করতে পারছেন না? কেন এই অপরাধগুলো হয়ে চলেছে এখনো?

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের কথাগুলো বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নেই, নিম্ন দুর্নীতিও নেই। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না। সবই সমান। ধর্ষণের ক্ষেত্রে একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না।

জাতীয় সংসদে দুদকের বরাদ্দ সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দুদক যেহেতু শক্তিশালী করতে চাই এটা জাতির প্রত্যাশা সেজন্য। এখানে কিছু আইনি ইনফ্রাস্ট্রাকচার আছে।’

মন্ত্রী আরো বলেন, ‘একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করবো। আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *