জামালপুর: সেই যে ডাব গাছে উঠলেন যুবক, নামলেন প্রায় তিন ঘন্টা পর।
জামালপুর শহরে ডাব চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে ডাবগাছের ডগায় উঠে আটকা পড়া সেই যুবক প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিজেই গাছ থেকে নিচে নেমে এসেছেন।
কী আজব এক ঘটনা!
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সাহায্যে তিনি গাছ থেকে নেমে আসেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় মানুষজন ডাব চুরির সময় যুবককে ধাওয়া দিলে বাঁচার জন্য তিনি তাড়াতাড়ি গিয়ে ডাবগাছের ওপরে (মগডাল) উঠে পড়েন।
সেই যে উঠেছেন, আর তো তিনি নীচে নামেন না।
নিচে নামতে ভয় পাওয়ায় এবং পুলিশ আটকের ভয়ে দীর্ঘক্ষণ গাছেই বসে থাকেন।
ঘটনার খবর পেয়ে শেষপর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রথম দিকে তো তিনি কোনোভাবেই নামবেন না। আতঙ্কে ছিলেন। নানাভাবে বুঝিয়ে ও টাকার লোভ দেখিয়েও তাকে নিচে নামানো সম্ভব হয়নি।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালান। নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে- এমন ভয়ে তিনি প্রথমে নামতে রাজি হচ্ছিলেন না।
তারপর সাড়ে তিন ঘণ্টা ধরে বুঝিয়ে ও আশ্বস্ত করার পর শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সাহায্যে তিনি সুস্থভাবে গাছ থেকে নেমে আসেন। তবে তাকে কোনো শাস্তি দেয়া হয়নি। মানবিকভাবে তাকে আশ্বস্ত করে ছেড়ে দেয়া হয়।
