ঢাকা: বাংলাদেশের মায়ার পরিবেশ ধ্বংস হয়ে গেছে, এখন অমানবিক, বর্বরতার পরিচয় দেয় চারপাশে পিশাচেরা। যারা পশুপাখি দেখলেই হত্যা করে, এবং যারা অবলা প্রাণীগুলোকে খাবার দেয় তাদেরকেও মারধর করে। এদের বিরুদ্ধে কোনো বিচার নেই!
এবার রাজধানীর বনশ্রী এলাকায় পথের কুকুরকে খাবার দেওয়ার জন্য একজন তরুণীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। কোথায় বাস করি আমরা?
সুমাইয়া রহমান নামের এক তরুণীকে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এই পৈশাচিক ঘটনা ঘটে।
বুধবার খিলগাঁও থানায় অভিযোগ দিয়েছেন সুমাইয়া।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
সুমাইয়ার অভিযোগ, কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সরে যেতে বলে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরেই ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তাকে মুখে ঘুষি মারে।
পরে আরো কয়েকজন এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারে। তরুণীকে রক্তাক্ত করে দেয়া হয়।
প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধরসহ লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলায় তার মুখ, চোয়াল, চোখের নিচে ও হাতে আঘাত লাগে। বুধবার সকালে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার সুমাইয়া থানায় একটি অভিযোগ করেছেন।
তবে এখন অবধি অপরাধীদের ধরেনি পুলিশ। নেবার কোনো সম্ভাবনাও নেই।
কারণ দেশটা পচে গেছে সম্পূর্ণভাবে। এই সরকার দেশ চালানোর জন্য উপযুক্ত নয়। এই দাবি জনগণের।
