ঢাকা: বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা- ইংল্যান্ড। খালের পাশে বসে মোবাইলে খেলা দেখাতেই বুঁদ হয়ে ছিলেন যুবক আহাদ নূর।

সেটাই যে কাল হয়ে দাঁড়াবে কে জানতো?

আচমকা অসাবধানতাবশত পড়ে যান খালে, এবং মৃত্যু হয় তাঁর। আহাদের এমন মর্মান্তিক পরিণতিতে শোকগ্রস্ত সারা এলাকা।

ঘটনা নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার। ম্যাচের রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। দিনদুয়েক পরে শুক্রবার সকালে সাপমরা খাল থেকে তার দেহ উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মহম্মদ হাফিজুল ইসলাম হারুন জানাচ্ছেন, আহাদ মাইজহাটি গ্রামের কাঁচা মিয়ার ছেলে। কয়েক দিন আগে তিনি তার চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে মোহনগঞ্জে গিয়েছিলেন।

সেখানে সাপমরা খালের পাড়ে বসে মোবাইলে বিশ্বকাপের খেলা দেখছিলেন। মনে করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে যান তিনি। সাঁতার জানতেন না, ফলে আর উঠতে পারেননি।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *