নড়াইল: ধর্ষণ, খুন, মব, সংখ্যালঘু হত্যা কিছুর কমতি নেই। অথচ একটা নির্বাচিত সরকার বসে আছে ক্ষমতায়। দেশের কোনো পরিবর্তন করতে পারেননি তারেক রহমান। তিনি শুধু আছেন ব্যস!
এবার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টায় উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
জানা গিয়েছে, নিহত আলিনুর ফকির রাতে ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছিলেন।
ঐ একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে নিজের পাওনা টাকা দিতে বলেন তিনি। এরপরেই রাজিব ঝগড়া শুরু করে আলিনুরের সঙ্গে।
এবং ক্ষিপ্ত হয়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে মেরে পালিয়ে যায়। হয়তো সে তৈরি হয়েই এসেছিলো ছুরি নিয়ে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেছেন, হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে।
