ঢাকা: জুলাইয়ের রক্তাক্ত দাঙ্গার পর যে লোকটা ক্ষমতা দখল করেছিলো, তিনি এখন আয়েশে আছেন। তবে এই আয়েশ আসলে কতদিনের তাও বিবেচনাধীন।
মুহাম্মদ ইউনুস সারাজীবন দরিদ্র মানুষের ঘাড়ে সুদের বোঝা চাপিয়ে নোবেল পুরস্কার জিতেছেন। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেক্যুলার চিন্তাভাবনা, বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি সবকিছু সরিয়ে ফেলেছেন।
দেশ ধ্বংস করে শেষমেশ কি প্রেমিকা নিয়ে প্রাইভেট জেটে দেশ ছাড়লেন ইউনূস? ১৮ মাসের লুটপাট আর ৯ মাস বিএনপি সরকারের মেহমানদারী ইতি টেনে আজকে সকালে তিনি নাকি মালয়েশিয়ার পথে!
আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠান লুটপাট ও দখল, হত্যাকাণ্ড এবং বিনা অপরাধে কারাবন্দি করে রাখার এক ভয়াবহ অধ্যায় চলেছে তার আমলে। এখনো চলছে।
তাঁরই ধারাবাহিকতায় গত ৯ মাস ধরে তথাকথিত নির্বাচিত বিএনপি সরকারও একই পথে হেঁটে দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আজ সকাল ৭:১২ মিনিটে দলবলসহ অত্যন্ত ব্যয়বহুল ‘বোম্বার্ডিয়ার গ্লোবাল ৬০০০’ প্রাইভেট জেটে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন ইউনূস।
এখন কিন্তু আর কোনো মিছিল হবে না পালাইছে রে পালাইছে!
২৩ নভেম্বর ২০২৬ ভারতীয় সংবাদ সংস্থা ‘নর্থ ইস্ট নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন সফরসঙ্গীসহ Bombardier Global 6000 মডেলের একটি বিলাসবহুল প্রাইভেট জেটে বাংলাদেশ ছেড়েছেন।
ইউনূস এবং তাঁর তিনজন সহযোগী একটি বিলাসবহুল ব্যক্তিগত জেট (প্রাইভেট জেট) বিমানে করে ঢাকা ত্যাগ করেছেন।
আজ সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৭টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ‘অজানা গন্তব্যের’ উদ্দেশে উড্ডয়ন করে।
সফরসঙ্গী ও সম্ভাব্য গন্তব্য:
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যে বিমানটির গন্তব্যের স্থানে ‘অপ্রকাশিত’ (N/A) লেখা থাকলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে ড. ইউনূস এবং তাঁর সফরসঙ্গীরা সম্ভবত মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁর সাথে থাকা অপর তিনজন হলেন— প্রেমিকা লামিয়া মোর্শেদ, তাঁর একান্ত সচিব সাব্বির আহমেদ এবং সজীব এম খায়রুল ইসলাম।
তবে ড. ইউনূস ঠিক কী কারণে মালয়েশিয়া যাচ্ছেন এবং সেখানে তিনি কার সাথে বৈঠক করবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
আদৌ তিনি পালিয়েছেন কিনা তা এখনো পরিষ্কার নয়।
এই শ্রেণির বিলাসবহুল প্রাইভেট জেট চার্টার করতে সাধারণত ঘণ্টায় আনুমানিক ১০,৫০০–১৪,৫০০ মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে এই নির্দিষ্ট সফরের প্রকৃত ব্যয় জানা যায়নি।
ফ্লাইটরাডার২৪-এর রেকর্ড অনুযায়ী, ‘P4-BVM’ নিবন্ধন নম্বরধারী অতি-দীর্ঘপাল্লার (আল্ট্রা-লং-রেঞ্জ) বিজনেস জেটটি সকাল ৭টা ১২ মিনিটে ঢাকা ছাড়ে।
ওড়ার প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট পর বিমানটিকে মিয়ানমারের উপকূল ঘেঁষে ইয়াঙ্গুন ও মাওলামাইন পেরিয়ে আন্দামান সাগরের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে উড়ে যেতে দেখা যায়।
এ সময় বিমানটি ৪১,০০০ ফুট উচ্চতায় এবং ঘণ্টায় ৪৯৪ থেকে ৪৯৮ নট গতিতে চলছিল, যার গতিপথ দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে নির্দেশ করে।
বিমানটি আরুবার নিবন্ধনকৃত (P4-) এবং এটি ‘সেলেটার জেট চার্টার প্রাইভেট লিমিটেড’ (Seletar Jet Charter Pte Ltd) নামক সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।
এর নিবন্ধিত মালিক হিসেবে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত অফশোর হোল্ডিং কোম্পানি ‘মিলেনিয়াম সিম্ফনি লিমিটেড’-এর নাম রয়েছে, যার কারণে এর প্রকৃত মালিকদের পরিচয় গোপন রয়েছে।
জানা যায়, সিঙ্গাপুরের Seletar থেকে আসা P4-BVM বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এবং ২২ নভেম্বর রাত বিমানটি ঢাকায় অবস্থান করে।
এবং ২৩ নভেম্বর, সকালে ফের বিমানটি ঢাকা থেকে উড়ে যায়।
ঢাকায় মোট অবস্থান ছিলো প্রায় ১৫ ঘণ্টা ৩৮ মিনিট।
