বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি সাধারনত বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। তারা সীমান্তকেই সুরক্ষা দেবেন, এটাই স্বাভাবিক।
অবশ্য দেশের ভেতরে পুলিশ ও এসআরবি মানে সাবেক র্যা বসহ এপিবিএন বা আর্মড পুলিশ ব্যটেলিয়ন যদি আইন শৃঙ্খলা রক্ষায় সুবিধে করতে না পারে তখন বিশেষ প্রয়োজনে এই আধা সামরিক বাহিনী বিজিবিকে দেশের ভেতরে নিয়োগ করা হয়।
দেশের এখনকার পরিস্থিতি এমনই হয়েছে যে, বিজিবিকে সারাক্ষণই রাখতে হচ্ছে দেশের ভেতরে। সীমান্তে কিন্তু তাহলে বিজিবি কমে যাচ্ছে। তো মিয়ানমার আর ভারততো এখন শত্রু রাষ্ট্র। সেইসব কয়েক হাজার মাইল সীমান্ত এখন কারা পাহারা দেবে? এক গোপালগঞ্জেইতো প্রায় ১৭০০ বিজিবি নিয়োগ করা হয়েছে। এত ভয় গোপালগঞ্জকে? আচ্ছা গোপালগঞ্জের সবাই কি শেখ হাসিনা আর আওয়ামীলীগের অনুসারি?
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত প্রায় ২,৫৪৫.৫৭ মাইল (৪,০৯৬.৭০ কিমি) যা বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমানাগুলোর অন্যতম।
ভারতের ৫টি রাজ্য (পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম ও মিজোরাম) এবং বাংলাদেশের ৬টি বিভাগের (রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম) বিভিন্ন জেলার সাথে এই সীমান্ত সংযুক্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত সবচেয়ে দীর্ঘ (প্রায় ১,৩৭৮ মাইল বা ২,২১৭ কিমি।
অপরদিকে মিয়ানমারের সাথে সীমান্ত প্রায় ১৬৮.৪ মাইল (২৭১.০ কিমি)। তো স্বাভাবিকভাবেই এসব সীমান্ত অঞ্চলে অধিক সংখ্যক বিজিবি মোতায়েন থাকার কথা। বিশেষ করে ভারত সীমান্তে সবচেয়ে বেশি।
কিন্তু দেশের ভেতরে গাজীপুরে তৈরী পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে বেশ কিছু বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাভারে ১৭ প্ল্যাটুন, গাজীপুরে ১৯ প্ল্যাটুন, নারায়ণগঞ্জে ৭ প্ল্যাটুন, চট্টগ্রামে ৮ প্ল্যাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্ল্যাটুন কক্সবাজারে ৭ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী গোপালগঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক ৫৬ প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতি প্ল্যাটুনে যদি ৩০ জন করে সদস্য ধরা হয় তাহলে এক গোপালগঞ্জেই প্রায় ১৭০০ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারমানে সেখানে পুলিশ, এপিবিএন,এসআরবি মোতায়েন করেও সামাল দিতে পারছেনা?

গত কয়েকদিন ধরে গোপালগঞ্জকে তারেক রহমানের সরকারই অনেকটা বিচ্ছিন্ন করে রেখেছে দেশের অন্য জেলাগুলো থেকে। সড়ক-রেল এমনকি পারলে নৌ যোগাযোগও বন্ধ করে দিয়েছে সম্ভবত।
কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে বিএনপি সরকার যা এখন অনেকটা মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামিষ্টদের দ্বারা প্রভাবিত ও চালিতই বলা চলে তারা গোপালগঞ্জের সব মানুষকেই আওয়ামীলীগ ভেবে বসে আছে।
সেখানেও যে বিএনপি জামায়াতের কিছু লোকজন রয়েছে তদেরকেও আওয়ামীলীগের দিকেই ঠেলে দিয়েছে এই সরকার প্রকারান্তরে।
আওয়ামীলীগের আন্দোলন সংগ্রামে যে কি পরিমান ভয় পেয়েছে অনেকটা জনবিচ্ছিন্ন বিএনপি সরকার তা এক গোপালগঞ্জের ব্যাপারে তাদের গৃহীত সিদ্ধান্ত বা কর্মকান্ডের নমুনা দেখলে সহজেই বোঝা যায়। আচ্ছা এত ভয় কেন আওয়ামীলীগকে?
তাদেরকেতো সেই অবৈধ ইউনুস সরকার ও এখনকার কথিত গণতান্ত্রিক বিএনপি সরকার নিষিদ্ধই করে দিয়েছে। তাদেরতো কোন কর্মকান্ডই পছন্দ না সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানতো তাদেরকে পারলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন এমনই মনোভাব তার।
অবশ্য ভালো যে, তিনি যা বলেছেন একেবারে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় স্পষ্ট করে বলেছেন। কোন রাখ-ঢাক করেননি। মুখে মধু অন্তরে বিষ রেখে বলেননি।
বিষটি তিনি প্রকাশ্যেই ঢেলে দিয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামীলীগের ওপর। সত্য কথা বলতেই তিনি পারঙ্গম। স্পষ্টবাদী প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে জনাব তারেক রহমান মহোদয়। এজন্য তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
গত ১৮ নভেম্বর সংসদের জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।”

সাব্বাস মিঃ সাবেক টেন পারসেন্ট। এই না হলে বাপের বেটা ! দেখতে হবেতো কার ছাওয়াল? যেমন তেমন লোকের ছাওয়াল না। সেই পাকিস্তানী আইএসআই এর সাবেক অফিসার ও বাংলাদেশে সামরিক পোষাক পড়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারি জেনারেল জিয়ার সুযোগ্য পুত্র বটে তারেক রহমান।
কথায় বলেনা- ‘বাপকা বেটা, সিপাহি কা ঘোরা, কুছ নেহি তো থোড়া থোড়া।’ এ প্রবাদটি একবারে শতভাগ সত্য আমাদের করিৎকর্মা তারেক রহমানের ব্যাপারে।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী গোপালগঞ্জে লোডশেডিং বাড়ানো হয়েছে। বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ। সরকারি নানা ধরনের সেবাও ওখানে বন্ধ থাকবে। ট্রেন চলবে না। দুই উপজেলার থানাও সহজে চালু হবেনা। এগুলো সরকারের সিদ্ধান্ত।
এর মানে হলো আওয়ামী লীগের লোকজন গত কিছুদিন আগে লকডাউনকে কেন্দ্র করে ওখানে যে অঅন্দোলন-সংগ্রাম চালিয়েছিল- সরকার তার শোধ নিচ্ছে এভাবে। এটা কেমন বিচার? একবিংশ শতাব্দীতে এসে কোনো সরকার এরকম যে চিন্তা করতে পারে, ওটাই অবিশ্বাস্য। তার মানে প্রতিপক্ষের সাথে রাজনৈতিক কৌশলে না পেরে আপনি রাষ্ট্রীয় উপায়ে তার ওপর নিপীড়ন চালালেন?
গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? তার মানে সরকার মেনে নিচ্ছে যে, গোপালগঞ্জে তাদের আর কোনো নিয়ন্ত্রণ নাই। তারা এখন ৬৩ জেলার সরকার। এখন অন্যান্য জেলায় একই ঘটনা ঘটলে, তাদেরকেও কি একইভাবে বিচ্ছিন্ন করা হবে? তারপর কিছু জেলায় লীগ, কিছু বিএনপি আর কোথাও জামাতের শাসন চলবে?
এটাতো পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন। সরকার এই কাজ কোনোভাবেই করতে পারেনা। কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার করতে পারে। কিন্তু ব্যক্তির অপরাধের জন্য সমষ্টিকে শাস্তি দেয়া যায় না। একটা জেলাকে অবরুদ্ধ করা যায়না।
যে কারণে আওয়ামিলীগ নেতাকে বাসায় না পেলে আপনি তার কন্যাকে ধরে নিয়ে যেতে পারেন না। তাহলে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জোর না খাটিয়ে সরকার যে সুনাম কুড়িয়েছিল, সেটা এখন আর খাটবেনা। সরকার অবশ্যই গোপালগঞ্জবাসীর ওপর নিপীড়ন চালাচ্ছে।
তারমানে সরকার কি গোপালগঞ্জকে স্বাধীন করে দিয়েছে বা তেমন ঘোষনা দেয়া হবে সরকারের পক্ষ থেকে? যদিও গোপালগঞ্জবাসী কিন্তু নিজেরা কোন স্বাধীনতা ঘোষণা করেনি বা স্বায়ত্বশাসনও দাবি করেনি। অথচ একটি সাংবিধানিক সরকার গোপালগঞ্জবাসীর ওপর যা শুরু করেছে তাকে কি বলা চলে?
আচ্ছা জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, অঅপনাকে একটি প্রশ্ন করি তাহলে। তিন পার্বত্য জেলা মানে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির আদিবাসীরা যদি কোন কারনে আন্দোলন সংগ্রাম শুরু করে এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বা স্বাধীন হয়ে যাওয়ার সবধরনের কর্মকান্ড শুরু করে তাহলে আপনার সামরিক বেসামরিক প্রশাসন সামাল দিতে পারবেতো?
এখনও কিন্তু আদিবাসী পাহাড়িরা তেমন কিছু শুরু করেনি। বলাতো যায়না কখন কি শুরু হয়! এই তিন জেলাকেও যদি কোনকারনে আপনি গোপালগঞ্জের মত আচরণ করেন তাহলে তা বিচ্ছিন্ন বা স্বাধীন হতে খুব বেশি সময় নেবেনা।
আপনার পিতা সেনাবাহিনী দিয়ে ওই তিন জেলার আদিবাসীকে দমাতে চেয়েছিলেন।
নানা অত্যাচার-নিপীড়ন করেছিলেন আপনার পিতার আদেশে সেনাবাহিনী, যার ধারাবাহিকতা এখনো চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামিষ্টদেরকে সেসব জেলায় নিয়ে পাহাড়িদের জায়গা জমি দখল করিয়ে সেটেলারদেরকে দিয়ে সেখানে ইসলামী জঙ্গীদের ট্রেনিং দেয়াচ্ছেন আপনারা। কিন্তু,মনে রাখবেন পাহাড়িদের মনে পুঞ্জীভূত ক্ষোভ কমেনি। তারা যে কোন সময় ফুঁসে উঠলে খবর আছে।
তো সারা দেশেই যদি এ ধরনের আন্দোলন সংগ্রাম শুরু করে দেয় আওয়ামীলীগের লোকজন তাহলে কি দিয়ে সামাল দেবেন আপনি? বিজিবি আর সেনাবাহিনী দিয়ে? নাকি জামায়াত-শিবির-এনসিপি আর কওমী মাদ্রাসাভিত্তিক ইসলামী জঙ্গীদের দিয়ে? অবশ্য তাদের হাতে তো অনেক অবৈধ অস্ত্র, গোলাবারুদ আপনারা সেই ২০২৪ সাল থেকেই দিয়ে রেখেছেন। কিন্তু এসব করে কি শেষ রক্ষা হবে?
একাত্তরের পরেও কিন্তু আওয়ামীলীগ অনেক বছর বিরোধী দলে ছিল। দেখেছেন তো সেই দলটির নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে (দুই কন্যা ছাড়া, সৌভাগ্যক্রমে বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন) হত্যা করেও এই দলটিকে শেষ করতে পারেননি।
কারণ এটি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। দেশ স্বাধীন করেছে। আবার দেশে গণতান্ত্রিক নানা আন্দোলন সংগ্রাম, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে, অনেক নেতাকর্মীকে হারিয়েও কিন্তু দলটি টিকে আছে সগৌরবে।
একটু ইউরোপের দিকে দেখুন। সেখানকার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে এত সরব কেনো জানেন? কারণটা কিন্তু যুদ্ধ নয়। দুইটা দেশ যুদ্ধতো করতেই পারে। প্রধান কারণ হলো, গাজায় ত্রাণ যেতে না দেওয়া, ভূমি দখল, পানি বন্ধ রাখা, এবং সর্বোপরি মানুষকে দরকারি সেবা পেতে বাধা দেওয়া।
গোপালগঞ্জের ঘটনাও হুবহু তাই। নিশ্চিত থাকুন, কিছুদিনের মধ্যেই এটা আন্তর্জাতিক মিডিয়ায় চলে আসবে এবং বিএনপি ব্যাপক চাপে পড়বে। ইতোমধ্যে সাংবাদিক নিপীড়নের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় চলে এসেছে। এর সাথে আছে নির্বিচারে গ্রেফতার।
আপনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশের প্রায় অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছেন —গোপালগঞ্জকে দেশের বাকি অংশ থেকে ক্রমশ বিচ্ছিন্ন করে ফেলেছেন।।
আমরা দেখছি- রেল পরিষেবা স্থগিত করা, কঠোর ব্যাংকিং বিধিনিষেধ আরোপ, পুলিশি নিরাপত্তা হ্রাস, সরকারি তহবিল জব্দ, সড়ক যোগাযোগ ব্যাহত করা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার হুমকির মাধ্যমে একটি সম্পূর্ণ জেলাকে মৌলিক জনসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
মানুষ ক্রমশ তাদের নিজেদের সঞ্চিত অর্থ তুলতে অক্ষম হয়ে পড়ছে, এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনেও তারা টাকা পাচ্ছে না। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, গোপালগঞ্জে পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টির হুমকি দেওয়া হচ্ছে।
খাদ্য ও অত্যাবশ্যকীয় জনসেবা থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করার এই প্রক্রিয়া যুদ্ধকালীন নৃশংসতার কথাই মনে করিয়ে দেয়। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতাগুলোর—বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি’র গুরুতর লঙ্ঘন হতে পারে।
আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই হোক না কেন, একটি শিশুর খাদ্যের অধিকার, একজন রোগীর ওষুধের অধিকার এবং একজন নাগরিকের নিরাপত্তার অধিকার অবশ্যই অলঙ্ঘনীয় থাকতে হবে।
ক্ষুধা প্রাণ কেড়ে নেওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। গোপালগঞ্জ বাঁচান। দুর্ভিক্ষ প্রতিরোধ করুন। সমষ্টিগত শাস্তি বন্ধ করুন। গোপালগঞ্জের মানুষকে ভোগান্তি দেয়া বন্ধ করুন। মবের মাধ্যমে মানুষকে হয়রানি ও মারধর থামান। ইতিহাস বলে, এসবের পরিণত সুখের হয়না। ক্ষমতা চিরস্থায়ী নয়।
বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে নিয়ে আর ধ্বংসের উন্মত্ত খেলা খেলবেন না মিঃ তারেক রহমান। এই মানবতা ধ্বংসের খেলা বন্ধ করুন। নাহলে নিজেই নিজের বিপদ ডেকে আনবেন। শুভস্য শীঘ্রম।
#নুরুল ইসলাম আনসারি- লেখক, প্রাবন্ধিক।
