নভেম্বরের ৫ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে গিয়েছিলেন। সেই সফরের একটা ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে এসেছিলো। অনেকটা ভাইরালই হয়েছে বলা চলে। আর সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেশবাসী দেখলো একজন সরকারপ্রধান কেমন করে সন্ত্রাস-ধংসযজ্ঞের বিবরণকে সায় দিয়েছেন কোন প্রতিবাদ ছাড়াই।
সেই ভিডিওতে দেখা গেলো একটা বাসে করে প্রধানমন্ত্রী খুলনা শহরের মধ্য দিয়ে যাচ্ছেন। মজার বিষয় হলো , ওই বাসে তার সাথে বেশ কয়েকজন স্থানীয় নেতা নামের সন্ত্রাসী ছিলো।
তাদের চেহারা দেখা না গেলেও কণ্ঠস্বর শোনা যাচ্ছিলো। তারা ২০২৪ সালের জুলাই-আগষ্টে কোন ধরনের সন্ত্রাস চালিয়েছে বাড়িঘর ভেঙেছে, সেগুলো গর্বের সাথে প্রধানমন্ত্রীকে বলছিলো । মানে একধরনের ধারা বর্ণনা আরকি !
তাদের মধ্যে এক সন্ত্রাসীতো একজনতো সরাসরি নাম ধরেই জানালো যে আওয়ামীলীগের নেতা শেখ হেলালের বাড়ি তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
সবচেয়ে দুঃখজনক হচ্ছে, তার চারপাশে এই রকম সন্ত্রাসীদের উপস্থিতিতেও তাকে সামান্যতম বিচলিত দেখা যায়নি। বরং সন্ত্রাসীদের গর্বভরা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কথা শুনে এবং সেইসব ধ্বংস চিহ্ন দেখে তাকে বেশ তৃপ্ত মনে হচ্ছিলো।
মজার বিষয় হলো- প্রধানমন্ত্রীর ওই ভিডিও তার প্রতিপক্ষের কেউ সামাজিক মাধ্যমে দেয়নি। তার নিজের লোকেরাই ওটা প্রকাশ এবং প্রচার করেছে গর্বের সাথে। এই হলেন আমাদের ইলেকটেড প্রধানমন্ত্রী ! ভাবতে পারছেন কেমন দৃশ্য দেখেছেন আপনারা।
অনেকেই হয়তো দেখে ও শুনে থাকবেন জিয়াউর রহমানের আদর্শে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে এবং সবশেষ জিয়া-খালেদার একমাত্র জীবিত সন্তান তারেক রহমানের আদর্শে লালিত ও পালিত এসব সন্ত্রাসীদেরকে প্রধানমন্ত্রী কেমন করে লালন-পালন করছেন।

কোন দেশে বাস করি আমরা বলুনতো? গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন সরকারপ্রধান কেমন করে সন্ত্রাসীদের সাথে নিয়ে ঘুরছেন, তারা যে সন্ত্রাস-খুন-নৈরাজ্য করেছে সেসবকে আস্কারা দিয়ে মাথায় তুলে রাখছেন ! বাহ ! বাহ! মাননীয় প্রধানমন্ত্রী সত্যিই আপনার সাহস ও গণতান্ত্রিক মনমানসিকতার প্রশংসা না করে পারছিনা সত্যি। অবশ্য আপনার কাছ থেকে এর চেয়ে আর বেশি কিছুইবা আশা করবো কি করে?
আপনার স্বনামধন্য পিতা যিনি কিনা বন্দুকের নলের মুখে সামরিক উর্দি পড়ে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করেছিলেন আপনিতো তারই বড়পুত্র। অবশ্য বরপুত্রও বটে।
আপনার প্রয়াত মাতাজী বেগম খালেদা জিয়াও তো এমনই ছিলেন, মানে তিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতা না নিলেও তিনিও কিন্তু সন্ত্রাসকে বেশ ভালোভাবেই পুষতেন। থাক ওসব। ওসবের বিবরণ দিতে গেলে অনেকেই আবার নাখোশ হয়ে পড়বেন।
তো সাপের বাচ্চা সাপই হবে এটাই স্বাভাবিক। আপনিও তাই হয়েছেন। কারণ আপনিতো আপনার পিতা জিয়াউর রহমানেরই সন্তান। যদিও আপনার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকো’র চেহারা কোনভাবেই আপনার পিতা বা আপনার মায়ের মত হয়নি। নানা লোকে নানা কথা বলেন। থাক ওসব শুনে কাজ নেই।
তো আপনার পিতা জেনারেল জিয়া যে সন্ত্রাসের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, তারপর মেধাবী ছাত্র অভি-নীরুকে বড় সন্ত্রাসী বানিয়েছিলেন রাজনীতির নামে আপনিতো তারই পুত্র। তাই নয় কি? তো পিতার ঐতিহ্য ও পদাঙ্ক অনুসরণ করে আপনি যোগ্য পুত্রের কাজই করেছেন। এতে অবশ্য অন্যায় কিছু হয়নি।
এই লোকজনে কত কিছুইতো বলবে। আর ওসব শুনতে নেই বোধ হয়। আর সন্ত্রাসী ছাড়া কি আজকাল রাজনীতি করা যায় বলুন?
তবে আপনার সেই খুলনা সফরের বাসে বসে যারাই তাদের বীরত্বের গল্প শুনিয়েছিল আপনিতো আর তাদের পুরস্কৃত না করে কি তিরস্কার করবেন বলুন? না করা উচিত? তারা সেসময় ওসব ধ্বংসযজ্ঞ না চালালে কি আর আপনি আজ প্রধানমন্ত্রী হতে পারতেন? তাদের জন্যই তো আপনি একটি বড় রাজনৈতিক দলের নিয়ন্ত্রক। আপনার নামেইতো এখন সবকিছু চলে, তাইনা?
তবে আমি এটি নিশ্চিত, যে কোনো সভ্য দেশ হলে, এই ঘটনার পরে প্রধানমন্ত্রী পদত্যাগ করতেন। কিন্তু, তিনি (তারেক রহমান) করেন নাই। কোনো ব্যাখ্যা দেন নাই, ক্ষমাও চান নাই।
ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই। এমনকি বাংলাদেশে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। কোনো সাংবাদিক তাকে গিয়ে এ বিষয়ে কোনো প্রশ্ন করে নাই। সেই হিম্মত বা বুকের পাটা তাদের নেই।
বাংলাদেশের এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাসী পরিবিষ্ট হয়ে থাকবেন, তাদের আশ্রয় এবং প্রশ্রয় দেবেন, এটা যেনো খুব স্বাভাবিক একটা ঘটনা! কারণ তিনিতো তার মা বেগম জিয়া ক্ষমতাসীন অবস্থায় মিষ্টার ‘টেন পরেসেন্ট’ নামেই পরিচিত ছিলেন।
শুধু কি তাই? ওনার সেই বিখ্যাত বা কুখ্যাত ‘হাওয়া ভবন’ কে ঘিরেতো নানা কাহিনীই এদেশের মানুষের কানে কানে ঘুরে বেড়ায়। ব্যবসায়ী-শিল্পপতি, এমনকি বিএনপি দলীয় নেতা এমনকি সেনা অফিসাররাও তখন সেই হাওয়া ভবনে গিয়ে এই মি: টেন পারসেন্টকে নজরানা দিতে হয়েছে। না হলে তাদের কপালে নানা ভোগান্তি ছিল।
তো, এই সন্ত্রাসী পরিবিষ্ট প্রধানমন্ত্রীই নিজেই আবার আওয়ামী লীগ করা সব মানুষের মাথা গুঁড়িয়ে দিতে চেয়েছেন। কারণ, তারা সবাই সন্ত্রাসী! প্রধানমন্ত্রীর হুঁশ নেই যে তিনি যে ভাষায় সংসদে কথা বলেছেন, সেটাও একটা সন্ত্রাসী ভাষা। যেখানে মহান জাতীয় সংসদে (এই সংসদ এখন আর মহান আছে কিনা জানিনা) একজন প্রধানমন্ত্রী ওই ছিঁচকে সন্ত্রাসীদের মতো কথা বলেন সেখানে তার অনুসারি লোকজন বা সন্ত্রাসীরা বলবে, এটাই স্বাভাবিক।
এই তারেক রহমানের অতীতের কথা না হয় বাদ দিলাম, গ্রেনেড হামলা কিংবা দশ ট্রাক অস্ত্রের দিকে নাই বা গেলাম। ভবিষ্যতে যখন তার ক্ষমতা থাকবে না, খুলনার ওই ভিডিও, সংসদের এই আগ্রাসী-উগ্র- আক্রমণাত্মক ও অসংসদীয় ভাষণ, এগুলোই তার জন্য বিপদ হয়ে আসবে বলে আমার ধারণা। উনি একবার ম্যাজিকের মতো সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা থেকে খালাস পেয়েছেন। বারবার সেই ম্যাজিক ঘটবে বলে মনে হয় না। এ ম্যাজিক একবার পায় তারে, পায় নাকো আর।
দেশের অভ্যন্তরে যখন হরতাল-অবরোধ, সহিংসতা, শ্রমিক অসন্তোষ এবং নানামুখী অস্থিরতা চলছে, তখন রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় সংসদ এবং জনসভা থেকে সরকারপ্রধানের বক্তব্যের ধরন ও ভাষা গণতান্ত্রিক চর্চার মানদণ্ডে গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু তিনি এসব গায়ে মাখছেন না। কারণ তিনি এখন ক্ষমতার চেয়ার রক্ষায় বেশি উদগ্রীব।
যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় সংকট বা সহিংসতা দেখা দিলে সরকারের প্রধান দায়িত্বগুলোর একটি হলো আইনশৃঙ্খলা রক্ষা করা এবং একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক পরিসরে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া।
বর্তমান প্রেক্ষাপটে বিরোধী দলীয় নেতা সংলাপের পরামর্শ দিলেও, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি সর্বদলীয় বা অন্তর্ভুক্তিমূলক সমাধানের পথ খোঁজার বদলে প্রতিপক্ষকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করে চূড়ান্তভাবে ‘গুঁড়িয়ে দেওয়ার’ অঙ্গীকারের কথা বলে সংঘাতকে আরো উষ্কে দিলেন বাইচান্স প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি রাজনৈতিক দল বা তার অতীত কর্মকাণ্ডের সমালোচনা এবং আইনি প্রক্রিয়ায় বিচারের দাবি এক বিষয়, কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে ঢালাওভাবে একটি দলকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিলে রাজনৈতিক মেরুকরণ আরও গভীর হয়।
জাতীয় সংসদ কেবল সংখ্যাগরিষ্ঠের মত প্রকাশের স্থান নয়, এটি রাষ্ট্রের সব নাগরিকের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ মঞ্চ। সংকটকালে সংসদে ও প্রকাশ্য বক্তব্যে আক্রমণাত্মক ও চূড়ান্ত ভাষা ব্যবহৃত হলে সংলাপের পরিসর সংকুচিত হয়ে পড়ে।
একদিকে যেমন ক্ষমতাসীন পক্ষ ও তাদের সমর্থকরা বিগত শাসনামলের গুম, খুন, ভোটাধিকার হরণ এবং সাম্প্রতিক নাশকতার অভিযোগ তুলে কঠোর অবস্থানের যৌক্তিকতা দেখান; অন্যদিকে সমালোচকদের মতে, সরকার বা রাষ্ট্রের শীর্ষ পদ থেকে এমন ভাষা ব্যবহার করা হলে তা প্রতিশোধের রাজনীতিকে উৎসাহিত করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থাহীনতা তৈরি করে।
পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ বা অভিযোগ থাকলেও কূটনৈতিক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ বা কঠোর শব্দচয়ন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্যে নিয়ে আসে।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির বিশ্লেষণে প্রায়ই বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সংবেদনশীল বিষয়ে প্রকাশ্য বাকযুদ্ধের চেয়ে প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক চ্যানেলকে বেশি কার্যকর রাখা প্রয়োজন।এক্ষেত্রে প্রতিবেশি রাষ্ট্র বা দেশ বলতে তিনি যে ভারতকেই বুঝয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
আমরা অতীতে তারেক রহমানের পিতা যিনি বাইচান্স মুক্তিযোদ্ধা ছিলেন তিনিও কিন্তু প্রচন্ড ভারত বিরোধী ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া কারা যে চলতে পারতেন না সেটি তিনি ভুলে গিয়েছিলেন।
আর সেই নিহত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিরেন এই ভারত বিরোধীতা করে। বিএনপি’র রাজনীতিতে ভারত বিরোধীতাই মূখ্য। এই ভারত জুজু’র ভয় দেখিয়েই তারা এদেশের মুসলমানদের মন জয় করার কৌশল নিয়েছে। মোটামুটি সেটি করেই টিকে আছে দলটি।
কিন্তু সে দেশ থেকে জ্বালানী তেল, বিদ্যুৎ, চাউল-ডাল এমনকি কাঁচা মরিচসহ হেন কোন জিনিষ নেই যা আমদানী করছেনা। তো এতই যদি হেডম তাহলে সেই শত্রুরাষ্ট্র ভারত থেকে এসব আমদানী না করলেই হয়।
তাদের পেয়ারের পাকিস্তান-তুরস্ক ও চীনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতো রয়েছেই। যাকে এ দেশের মুসলমানেরা বলে থাকেন বিশ্ব ইসলামিক ভ্রাতৃত্ববোধ বা ‘ ব্রাদার ইন ইসলাম’। কই সেই ব্রাদার ইন ইসলাম’ দেশগুলোর সরকারতো খাদ্য, জ্বালানী দিয়ে সাহায্য করেনি।
বরং আমরা দেখেছি হরমুজ প্রনালী দিয়ে তেলবাগী জাহাজকে ইসলামিক ব্রাদারহুডের নেতা ইরান আটকে দিয়েছিল।
নানা দেনদরবার করে অনেক পরে সেই জাহাজকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল ইসলামিক রিপাবলিক অব ইরানের সরকার।
তাই বলতে হয়- গণতন্ত্র কেবল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ভিন্নমত সহ্য করা, আইনের শাসন বজায় রাখা এবং সংকটকালে সংলাপ ও সহনশীলতার চর্চা এর মূল ভিত্তি।
দেশে চলমান অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে কেবল কঠোর প্রতিপক্ষ-মনোভাব ও রাজপথের পাল্টা অবস্থানের ওপর নির্ভর না করে, আইনি জবাবদিহিতার পাশাপাশি কীভাবে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে আনা যায়—সেই প্রশ্নটিই আজ সবচেয়ে প্রাসঙ্গিক।
তবে সন্ত্রাস ও ইসলামী জঙ্গীবাদের আশ্রয়-প্রশ্রয় দাতা বিএনপি’র কাছ থেকে গণতান্ত্রিক রীতিনীতি-আদর্শের আশা করা অরণ্যে রোদন ছাড়া আর কিছু নয়।
বাইচান্স মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু হত্যা অদৃশ্য ক্রীড়ানক ছিলেন। কিনি সামরিক ক্যু’এর ফলে নিহত হলেন। তারপর আবার তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাইচান্স প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন।

আবার তাদেরই পুত্র তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে পলাতক থুঁড়ি রাজনৈতিক আশ্রয়ে থেকেছেন। আবার তিনিই ২০২৪ এর ইসলামী জঙ্গী ও সেনা অভ্যুত্থানের পর ‘বাইচান্স’ বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়ে গেলেন। একই পরিবারের তিনজন “বাইচান্স” ক্ষমতার সবচেয়ে শিখরে থেকেছেন। আর তারেক রহমানতো “নাই দেশে এ্যরেন্ডাও বৃক্ষ” এমন একটি প্রবাদ আছেনা সেটির জন্য একদম পারফেক্ট।
তো সন্ত্রাসের আশ্রয়-প্রশ্রয় দাতা তিনি যত বড় ক্ষমতাধর বা চালাকই হোন না কেন তা কিন্তু আখেরে সুফল বয়ে আনেনা। আনেনি কখনো।
সন্ত্রাসকে আঁকড়ে ধরে কেউ ক্ষমতা রাখতে পারেনা- এই সোজা সরল কথাটি আসলে সন্ত্রাসের গডফাদার তারেক রহমানের মাথায় ঢোকেনি এখনও। মানে তিনি অনুধাবন করতে পারছেন না।
# রাকীব হুসেইন : লেখক, প্রাবন্ধিক।
