পাবনা: পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই সম্ভব যে প্রকাশ্যে পিস্তল এবং দা বা চাকু নিয়ে রাস্তায় ঘুরে অথচ সরকার তার কোন পদক্ষেপ নেয় না ।
অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এবং সেটা বিনাদোষে। দেশবাসী দেখছে সমস্ত পরিবেশটাই।
আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ সেভাবে যদি সন্ত্রাসী, খুনীদের বিরুদ্ধে চালাতো…! দেশবাসী শান্তিতে থাকতে পারতো। অন্তত রাতের ঘুমটা শান্তিতে হতো।
পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মোট ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
আছড় শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।
অথচ দোষটা কী মূলত, সেটাই কেউ জানে না।
