ঢাকা: ইউনূসের বিচার সারা দেশ চায়, কিন্তু ইউনূসের বিচার দেশে ‘কাঁঠালের আমসত্ত্বের’ মতো ব্যাপার হয়ে গেছে। ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দেয় আদালত।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন।
আজ, মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর সাড়ে ১২ টা নাগাদ তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধন করেন। তাঁরা ‘ইউনূসের বিচার চাই’, ‘ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে’সহ নানা স্লোগান দেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য রাখেন। এসময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছেন।
উক্ত মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট মো. তৌহিদ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।
