ঢাকা: এই যে আবার ছাত্ররা রাস্তায় নেমেছে তারা সবাই ছাত্র? আবারো প্রশ্ন, আবারো সেই ২০২৪ এর কায়দা! সব এক! ভাষাও এক। কেবল রাজাকারের জায়গায় এসেছে ফার্মের মুরগী।

বট বাহিনী ছাত্রদের উস্কাচ্ছে। এমন কয়েকজনকে চিনতেও পারা গিয়েছে। এরা হয়তো দেখবেন আন্দোলন থেকে জয়বাংলা স্লোগান দেবে। এটা গুপ্তদের কৌশল। আন্দোলনে বাতাস দেবে। বলবে, আওয়ামী লীগের উস্কানি। বলছেও!

যে ছাত্ররা রাস্তায় নেমেছে তাদের মুখের ভাষা বলে দিচ্ছে তারা কী খায়! কোন পরিবারের এবং সত্যিই তারা ছাত্র কিনা!

পটুয়াখালী বাউফল জামাত কর্মী, পরীক্ষার্থী সেজে এসেছে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চাইতে।

ছাত্রদের আন্দোলনে উস্কানি দিচ্ছে সরাসরি বাউফল উপজেলার জামায়াতের কর্মী। জামাত শিবির এনসিপি পেছন থেকে আগুনে ঘি ঢালছে। আর বোকাসোকা ছাত্ররা এগিয়ে যাচ্ছে। এবার হয়তো তারা সেভাবে পথে নামবে না দেখিয়ে। ভিতরে ভিতরে চাল চালবে! এবং বিএনপিকে সরিয়ে দেয়ার পাঁয়তারা শুরু হয়েছে।

খেয়াল করবেন ২০২৪ এর মতোই সবকিছু হচ্ছে। এমনকি তারিখটাও মিলে গেছে! এ কী শুধু কাকতালীয়!?

১৪ জুলাই! বাংলাদেশের জঙ্গী আন্দোলনের ইতিহাসে এই তারিখটি এক আশ্চর্য তারিখ।

২০২৪ সালের জুলাই মাসের এই দিনেই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারকে রাজাকার বলেছিলেন। ‘রাজাকারের নাতি-পুতি’ মন্তব্য করেন। তিনি বিন্দুমাত্র ভুল বলেননি। সেই কথাকে বিকৃত করে আন্দোলন চালানো হয়েছে এবং পতন ঘটানো হয়। একদম ভুয়া, মিথ্যা। বিচার বিশ্লেষণ নেই।

তার ঠিক দুই বছর পর এই মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিষয়ক মন্তব্যে দিনভর আন্দোলন হলো সারা দেশে।

শিক্ষামন্ত্রী নিজের মেয়েকেও কিন্তু ফার্মের মুরগী বলেছেন! আর কী এমন বলে ফেলেছেন তিনি যে পদত্যাগের জন্য রাস্তায় নেমে এসেছে এত তাড়াতাড়ি ছাত্ররা!?

ব্যানার, স্লোগান সব রেডি একটু সময়ে? এগুলো কী এমনি এমনি?

জানা গেছে, গত রোববার ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে।

সেখানে তিনি বলেন, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। আমার মেয়ের মতো।’

এই মন্তব্যকেই শিক্ষার্থীরা অবমাননাকর দাবি করে ক্ষোভ প্রকাশ করে। এরপর থেকেই আন্দোলনে ‘ফার্মের মুরগি’ স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

প্রসেস একদম রাজাকারের মতো।

মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

আন্দোলনে ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। পরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালসহ বিভিন্ন স্থানেও একই দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে নিজের মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশও করেছেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তার পরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

এই আন্দোলনে ঘি ঢালছে ডিপ স্টেট, জামাত। ভিতরে ভিতরে আন্দোলনে চলে আসছে। দেখতে থাকুন কী হয়!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *