নীলফামারী: অসুস্থ শরীরেই গ্রেপ্তার হলেন নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিল।

তাঁর গ্রেপ্তারের সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এমন অবস্থায় তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে!

আল শাহরিয়ার শাকিলকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে নীলফামারী পৌর শহরের সওদাগর পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এগুলো যে বানোয়াট মামলা, তা তো আর বলে দিতে হয় না।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, দেশে নৈরাজ্য, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে হাজীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসামিরা গোপন মিটিং করে।

সে সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তাঁরা নাকি পালিয়ে যান।

পরে ১৪ ডিসেম্বর পুলিশ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

এইরকম অজ্ঞাত আসামি করে কত যে মামলা দায়ের করা হয়েছে তার হিসেব নেই। হয়তো মিছিল করছে ১২ জন, অজ্ঞাত আসামি সেখানে ১০০ জন।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, নাশকতা করার চেষ্টায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *