ঢাকা: রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
অভিযোগ জি এম কাদেরের বাসায় হামলা করেছে বিএনপি জামায়াতের লোকজন।
জি এম কাদের একসময় বিরোধী দলীয় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। এখন জাতীয় পার্টির চেয়ারম্যান। তাঁর দল ৯ বছর দেশ শাসন করছে।
এই ভাঙাভাঙি কোনো ভালো কিছু বহন করে আনবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।
জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক দল মিছিল নিয়ে বাসাটির সামনে যায় তারপর তারা শুরু করে ভাঙচুর, হামলা।
জানালার কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
এই বিষয়ে জিএম কাদের গণমাধ্যমকে জানান, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই হচ্ছে। তাকে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে।
এরপর লোকজন তার বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি। থানায় ফোন দিলে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়।
এদিকে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে বাসা কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি আর এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
