ঢাকা: আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
এই অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ, রবিবার (১ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট আয়োজিত ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ সফর করে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরি করছেন, ঠিক সেই মুহূর্তে গার্মেন্টস খাতসহ রাজপথে হঠাৎ অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।

সম্প্রতি যানবাহনে আগুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সিংহভাগই পরাজিত স্বৈরাচারী শক্তির দোসর।

বিরোধীদলের নানা কর্মসূচি ও আলটিমেটামের কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে।

রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে মৌরসী পাট্টা দেয়া হয়নি যে আপনারা একের পর এক উস্কানি দেবেন আর আমরা চুপ করে বসে থাকব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *