চট্টগ্রাম: আবারো জেলহত্যা! মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলামের চট্টগ্রাম জেলা কারাগারে মৃত্যুর সংবাদে মর্মাহত দল।
জামিন পাওয়ার পরও পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর তাঁর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার মৃত্যু হয়েছে।
আজ, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এভাবেই হয়ে আসছে জেলহত্যা।
নুর ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
