মুন্সীগঞ্জ: এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারি চলছে। প্রতিহিংসার রাজনীতি চলছে।
এবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার আব্দুলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারের পর আব্দুর রহিমকে আদালতে পাঠানো হলে মুন্সীগঞ্জ আমলি আদালত-৪-এর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গিয়েছে, ২০২৬ সালের ৪ মে টঙ্গীবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি ধারায় মামলা করে।
এই সজ্জন ব্যক্তির বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে ক্ষিপ্ত হয়েছে জনগণ। তাঁর জন্য কারো ক্ষতি হয়নি বরং উপকার হয়েছে।
আব্দুর রহিম টানা চারবার আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। শুধুমাত্র আওয়ামীলীগের সাথে যুক্ত থাকার জন্য তাঁকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে।
