ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামি ১৮ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উক্ত এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে তাঁর বাংলাদেশে সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

মতবিনিময় সভায় অংশ নেবেন দলটির দিল্লি ও কলকাতায় থাকা কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এতে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার সংবাদমাধ্যমটিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’ আলোচনায় নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলেই জানিয়েছেন তিনি।

বৈঠকটি প্রথমে কলকাতায় আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু নিরাপত্তা ও ব্যবস্থাপনার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়।

কেন্দ্রীয় কমিটির যেসব নেতার এতে যোগ দেওয়ার কথা, তাঁদের অধিকাংশই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন; আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ত্যাগ করে তাঁরা সেখানেই রয়েছেন।

আর তাই রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিতব্য এই দিল্লি বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সরাসরি আলোচনা।

উল্লেখ করা জরুরি যে, জুলাই জঙ্গী আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটির কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা প্রথমবারের মতো একসঙ্গে বসতে যাচ্ছেন।

জানতে পারা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষদিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে শেখ হাসিনা দেশে ফিরতে একাধিক পরিকল্পনা নিয়েছেন। প্ল্যান এ, বি, সি—এমন নানা রোডম্যাপ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *