ঢাকা: ধীরে ধীরে লাইনে আসছেন নাকি? বড় অদ্ভুত এক সময় চলছে। জাহেদ উর রহমানের বক্তব্য তো জামাত শিবিরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে! এ কী বললেন তিনি?

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও দলটির কোনো ব্যক্তি যদি ‘নিরপরাধ’ হন, কারাগারে না গিয়ে থাকেন বা জামিনে থাকেন তাহলে দলের বাইরে অন্য কোনো ‘সভা’ করায় সমস্যা নেই বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

হঠাৎ এত চেইঞ্জ?

ফেনীর সোনাগাজী আসনের আওয়ামী লীগের একজন সাবেক এমপি লন্ডন থেকে এসে সভা কীভাবে করেন, একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এই মন্তব্য করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিক জানতে চান, এতে আসলে সরকারের কোনো ব্যর্থতা আছে কিনা, নাকি সরকার এ বিষয়ে নমনীয়?

জবাবে জাহেদ উর রহমান সে সময় বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো ব্যক্তি কী করেছেন? উনি কী তাঁর দলের কোনো কর্মসূচিজনিত সভা করেছেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের, আমরা নিশ্চয়ই, একটু ব্যাকগ্রাউন্ডটি বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না দল হিসেবে, সেটা আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)-এ বিচারাধীন এবং এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটার সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে।

আওয়ামী লীগের মানুষজন আওয়ামী লীগের কোনো সভা, মিছিল, এগুলা করতে পারবে না। এই নিষেধাজ্ঞা আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি, যিনি আওয়ামী লীগ করেছেন, পদে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন, অথবা উনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সমাবেশ বা সভা করতে পারবেন না, তা কিন্তু না। এখন আমি নিশ্চিত নই, ওই সভাটা কি আওয়ামী লীগের কর্মসূচি ছিল? আওয়ামী লীগের ব্যানার দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি হয়েছিল?

এর আগে আজকেই তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা দেখছে না সরকার।

বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে আগ্রহী হলে তাকে ফেরানোর ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *