ঢাকা: বুধবার, ৫ আগস্ট ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসিএসএ) আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার অংশ নেয়ার কথা।
এই নিয়ে এখন রাজনৈতিক ক্ষেত্র তোলপাড়।
এফসিসিএসএ জানিয়েছে, ৭৮ বছর বয়সি শেখ হাসিনা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং অন্য বক্তাদের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে নয়াদিল্লির অনুষ্ঠানটিতে বক্তব্য রাখবেন।
বাংলাদেশে শেখ হাসিনার ভাষণের বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে, এমনকি ভুয়া খবরও প্রচার করা হচ্ছে বলে আওয়ামী লীগের তরফ থেকে অভিযোগ।
ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে।
এটি তার ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির ঠিক দুই বছর পূর্তিতে প্রথম বড় ধরনের গণমাধ্যম সম্মুখীন হওয়ার ঘটনা।
শেখ হাসিনা এই মঞ্চ থেকে তাঁর দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে তুলে ধরতে পারেন।
তবে এই বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যে ভারতের কাছে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ঢাকা উদ্বিগ্ন।
প্রশ্ন উঠছে— আগামিকালের প্রেস কনফারেন্স থেকে কি কোনো বড় ঘোষণা আসতে পারে কি?
পুরো দক্ষিণ এশিয়ার নজর এখন দিল্লির দিকে।
দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘‘ভারতের সঙ্গে আমরা একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি৷ সেই অগ্রযাত্রায় কোনো ব্যাঘাত ঘটুক তা আমরা চাই না৷”
