ঢাকা: দিনটা মনে আছে বাংলাদেশবাসীর। ৫ আগস্ট। অনেকে না বুঝেই ভেসেছিলো আবেগে। কিন্তু তারপর বুঝেছে শেখ হাসিনা ছাড়া এই দেশ অচল।

আন্দোলনের নামে পুলিশ হত্যা, রাজনৈতিক হিংস্রতা, এবং সংবিধানকে লুণ্ঠন করে ক্ষমতা দখলের এই কালো ইতিহাস দেশবাসী কোনোদিন ভুলবে না।

ছাত্রদের ঢাল বানিয়ে চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটানো হয় বাংলাদেশে। চলেছে ডিপ স্টেটের খেলা। ম্যাটিকুলাস ডিজাইন।

শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে সেই ভয়াবহতার কথা তুলে ধরেছেন:

লিখেছেন,

“প্রিয় দেশবাসী,
আজ ৫ আগস্ট। ৫ আগস্ট মনে করিয়ে দেয়, কিভাবে একটা গোছানো দেশ – সমাজব্যবস্থা উগ্রবাদীদের হাতে চলে যায়, কিছু ক্ষমতালোভী ও বাংলাদেশ বিরোধী গোষ্ঠীর সুনিপুণ ডিজাইনে।

আমরা মনে করি, ২০২৪ সালের এই দিনে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এর পর থেকে শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, রাষ্ট্রের বিভিন্ন খাতেও দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে বলে আমরা মনে করি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ সদস্যসহ বিভিন্ন মানুষের প্রাণহানি, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগে স্থবিরতা, ব্যবসা-বাণিজ্যে মন্দা এবং কৃষক, শ্রমিক, শিক্ষক, চাকরিজীবী, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ আজ বাস্তবতা।

জনস্বাস্থ্য ব্যবস্থাও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে আমরা দেখছি। এসব সংকট আমাদের মনে করিয়ে দেয়, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও কার্যকর রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব কতটা বেশি।

আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ২০২৪ সালের জুলাই-আগস্ট এর দেশব্যাপী সংঘাতে রাজনৈতিক কর্মী,পুলিশ সদস্যসহ অসংখ‍্য নিরপরাধ মানুষ যারা প্রাণ হারিয়েছেন সবাইকে।

আমরা হতাশ নই। আমাদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ সত্যকে উপলব্ধি করার শক্তি রাখে। ইতিহাস সাক্ষী, এই দেশের জনগণ বারবার গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষেই রায় দিয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়েই গণতন্ত্র, উন্নয়ন, শান্তি ও অগ্রগতির ধারাকে পুনরুদ্ধারে কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি, ঐক্য, ধৈর্য ও জনগণের শক্তির মাধ্যমেই বাংলাদেশ আবারও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

আসুন, আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।
জয় বাংলা”!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *