ঢাকা: ছাত্রলীগ করার জন্য হাজারো ছাত্রলীগ কর্মীর মায়েদের অপমান অপদস্থ মবের স্বীকার হতে হচ্ছে। একজন মাকে তো মেরেই ফেলা হলো সন্তান ছাত্রলীগের বলে। লীগের নেতাকর্মীদের হেনস্থা তো আছেই।

গণভবন লুটপাটকারী কারিনা কায়সারের জন্য দয়া দেখায় রাষ্ট্র অথচ এক মা যে সন্ত্রাসীর হামলায় মরে গেলো, সে হিসেবটা কে দেবে?

তোফাজ্জেলকে জামাআত বিএনপি এনসিপি হত্যা করে আমরা হাদীর প্রেমে কাতর হই, আমাদের মায়েদের মব করে হত্যা করে বোনদের ইজ্জত নষ্ট করে আমরা কারিনার প্রেমে সুশীল হই, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রীর তিনি মায়ের মতোই, তাঁর পোশাক নিয়ে পিশাচেরা উল্লাস করে আমরা হাহা করি!

এবার ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. সোহাগ মিয়াকে, বয়স মাত্র (১৯), সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে গৌরীপুর থানা থেকে তাঁকে ময়মনসিংহ আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, সোহাগ মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার বিকেলে গড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করে পুলিশ। এরপর ২০২৫ সালে জুলাই মাসে গৌরীপুর থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ভুয়া মামলায় তাঁকে হেনস্থা করা হচ্ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *