ময়মনসিংহ: মুরগির বিষ্ঠা নিয়েও বিরোধ হয়, বিরোধ করে জামাতিরা। ভাবা যায়? মুরগির বিষ্ঠাও তারা ছাড়বে না, আর দেশের ক্ষমতা পেলে কী করবে ভেবে দেখুন!
বিষ্ঠা বিরোধের জেরে জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। কারাবরণকারী নেতারা হলেন উক্ত উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল ও এক কর্মপরিষদ সদস্য!
কী এমন বিষ্ঠার গল্প? যা নিয়ে এত বিরোধ?
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠা (বর্জ্য) নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা।
শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার একটি পোল্ট্রি খামারের মুরগির বিষ্ঠা বা বর্জ্য ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপি এবং জামায়াত কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এই বিরোধ চরম আকার ধারণ করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় জামায়াত নেতাদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়।
কারাগারে পাঠানো তিন নেতা হলেন:
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
