ঢাকা: বিএনপিতে চরম অসন্তোষ শুরু হয় গেছে। এবার সংসদ থেকে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ এর এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক।

যদিও অসুস্থতায় চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারছিলেন না তিনি। এবং সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি।

সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *