জামালপুর: শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন। একদিকে শেখ হাসিনাকে ওরা ফাঁসি দিতে চায়। আরেকদিকে গদি লড়ে যাওয়ার ভয়ে কম্পমান। তাই সীমান্তে ঝাড়ু, লাঠি নিয়ে বিএনপি জামাত পাহারা দিচ্ছে।
তা শেখ হাসিনা কী বনজঙ্গল দিয়ে কাঁটাতারের ভেতর দিয়ে আসবেন নাকি? কিজানি এরা এমন বদ্ধ উন্মাদ হয়েছে, হয়তো তাই মনে করছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে বিজিবির পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তৈরি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে আটটি দলে ভাগ হয়ে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি করছেন তাঁরা।
ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, ‘আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দেব না। আমাদের সীমান্ত আমরা জীবন দিয়ে রক্ষা করব। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেব না।’
