ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩’তম রাষ্ট্রপতি।

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে ফয়সালা হলো কে হবেন দেশের রাষ্ট্রপতি! নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন, ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় বিকেল ৫টায়।

নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন— বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যাদের প্রত্যেকেই সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *