ঢাকা: দেশ বড় অস্থির অবস্থার মধ্যে দিয়ে চলেছে। গুম, খুন, মব চলছেই।

তুরাগ নদীতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সারা দেশ বিমর্ষ। এগুলো যে রাজনৈতিক প্রতিহিংসা, তা তো স্পষ্ট।

২২ জুন তুরাগ থানা এলাকায় একটি মিছিল করেছিল বাংলাদেশ ছাত্রলীগ। মিছিল শেষে ৭ জন তরুণ আচমকা নিখোঁজ হয়ে যায়।

এরই মধ্যে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে তুরাগ নদী থেকে। অভিযোগ উঠেছে, নির্মমভাবে পিটিয়ে হত্যার পর তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
বাকি ৪ জন এখনো নিখোঁজ।

মাত্র একটি মিছিল, হয়তো কয়েক ঘণ্টার উপস্থিতি, আর তার মূল্য দিতে হলো ৭টি তরুণ প্রাণকে। মেরে ফেলা হলো তাঁদের।

কী ভয়ঙ্কর পরিস্থিতি দেশের।

এই ঘটনায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, “গোপন সূত্রমতে, তুরাগ নদীতে ফেলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হত্যাকাণ্ডের ঘটনায় ডিজিএফআইয়ের একটি টিম আজ সারাদিন থেকে এখন অবধি তুরাগ থানায় অবস্থান করছে।

যে তিনজন কর্মীর লাশ পাওয়া গেছে তাদের পরিবারের সাথে থানা থেকে যোগাযোগ করে পরিবারকে দিয়ে একটি অপমৃত্যুর মামলা করানোর জন্য চেষ্টা চলছে।

সূত্রমতে, বিএনপি সরকারের উচ্চ পর্যায় থেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সাথে যোগাযোগ করে বিষয়টি সুরাহা করার জন্য অনুরোধ জানিয়েছে।

পরিকল্পনা মতে, আগামীকাল নিহতদের পরিবারবর্গ দিয়ে একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থাও করা হয়েছে।

রাজনীতির নামে মানুষ হ ত্যা আর হ ত্যা কান্ড ধামাচাপা দেওয়ার এই অপচেষ্টার প্রতিবাদ করুন।

অন্যায়ের প্রতিবাদ করতে, আইনের শাসন নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাড়ানোর জন্য দেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই”।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তুরাগ নদী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরও চার নেতাকর্মী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

মাহমুদ হাসান রিপনের অভিযোগ, গত ২২ জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। তার দাবি, শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *