কক্সবাজার: এখন কি পাশা উল্টে গেলো নাকি? বুমেরাং হচ্ছে? এতদিন জামাতের সাথে মিলে বিএনপি অপহরণ, মব, চাঁদাবাজি করেছে। এখন খোদ বিএনপি, ছাত্রদলের নেতাকেই অপহরণ করে মেরে ফেলা হলো!

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের ৪ ঘণ্টা পর ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, হত্যার কারণ উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

আপাতত জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করা হয়। পরে রাত আনুমানিক ৩টার দিকে সেই একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন ছিলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *