যশোর: একের পর হত্যা, মব, চাঁদাবাজি, রগ কাটা চলছেই দেশে। এর থেকে পরিত্রাণ কি অধরাই থাকবে?
দোকান ভাড়া দেবে কী দেবে না, সেটা মালিকের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু সেখানেও বাধা! শেষ পর্যন্ত মেরেই ফেলা হলো ব্যবসায়ীকে।
যশোরের অভয়নগরে দোকানঘর ভাড়া না দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৭ মে) রাতে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ওই ব্যবসায়ীকে আক্রমণ করা হয়।
এরপর চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয় বলে অভয়নগর থানর পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী আনিসুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিংয়ের’ মালিক ছিলেন। এছাড়াও ওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল বিপণিবিতান ছিলো তাঁর।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিদর্শক জাহিদুল বলেছেন, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ। ‘আনিস প্লাজায়’ একটি দোকান ঘর ভাড়া নিতে চান। কিন্তু আনিসুর রহমান তাঁকে ঘর ভাড়া দিতে রাজি হননি।
তিনি কেন রাজি হলেন না? এটাই তাঁর দোষ? ক্ষোভে মাহামুদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিসুরকে তাঁর বাড়ির সামনেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে গুরুতর জখম হন তিনি।
আনিসুরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আরো খারাপ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আনিসুরের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর থেকেই শাহ মাহামুদ পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
আদৌ ধরা হবে কিনা সেটা উপরওয়ালাও জানে না।
