লক্ষ্মীপুর: রাঘব বোয়ালেরা সব অপরাধ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ইউনূস এত এত শিশুর হত্যা করে এখনো কোনো ব্যবস্থা নেই তাঁর বিরুদ্ধে। এমনকি আদালতও মামলার আবেদন খারিজ করে দেয়!

অথচ আওয়ামী লীগ, ছাত্রলীগের গ্রেপ্তারি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে নাজমুল ইসলাম মোহন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে ১৫ থেকে ২০ জন ছিলেন।

মিছিলের ব্যানারে লেখা ছিল ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই।’

তা নিষিদ্ধাদেশ কী বৈধ? তাঁদের দাবি কী অবৈধ? কোনোকিছুই অবৈধ না, অবৈধ করে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *