চট্টগ্রাম: “বীর চট্টলার পথ ধরো, স্বাধীনতা রক্ষা করো, জয় বাংলা বলে আগে বাড়ো! জয় বাংলা”।

চট্টগ্রামে স্লোগানে স্লোগানে মিছিল করে ছাত্রলীগ। ব্যস্ততম সড়কে মিছিল করলেন তাঁরা, দলের সুসময়ে যেমন জড়ো হয়ে বক্তব্য দেন, তেমনই একজোট হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে স্লোগান দিলেন বক্তৃতা দিলেন।

ঢাকায় এবং চট্টগ্রামের একাধিক স্থানে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করা হয়।

ভিডিওগুলোতে দেখা গিয়েছে, ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিলে।

চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে, কাকরাইল মোড়ে এবং চট্টগ্রাম নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় বিভিন্ন শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে এদিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *