ঢাকা: চিন্ময় প্রভুর প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে এর আগেও আমরা বহু লিখেছি। জনগণ প্রতিবাদ করেছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। মূলত পুরো হিন্দু নিধন যতদিন না হচ্ছে, ততদিন শান্তি নেই এই বাংলাদেশে। কথাটা কঠোর শোনাতে পারে কিন্তু এটাই বাস্তব।

কবে পুরোপুরি জামিন পাবেন চিন্ময় প্রভু তার কোনো ঠিকানা নেই। আর জামিন পেলেও ঐ জেলগেট পর্যন্তই হয়তো!

এবার দুই মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন পেয়েছেন। তাঁর জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রায় (রুল অ্যাবসলিউট) দেন।

তবে কারামুক্তি তাঁর হচ্ছে না। আরও মামলা থাকায় তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

সব ভুয়া মামার দিয়ে তাঁকে গরাদে রাখা হয়েছে যাতে তিনি হিন্দুদের পক্ষে কথা বলতে না পারেন।

হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন।

রুলের ওপর ২৬ জুলাই শুনানি শেষে আদালত ২ আগস্ট (আজ রোববার) রায়ের জন্য দিন রাখেন। রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।

আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন শুনানি করেন।

পরে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে।

রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত হয়েছে। অপর চার মামলার মধ্যে দুটিতে জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট; অর্থাৎ দুই মামলায় তিনি জামিন পেলেন। বাকি দুই মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামি ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *