ঢাকা: সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন।
দীপু মনিকে চিকিৎসা বঞ্চিত রাখা হচ্ছে – পরিকল্পিতভাবেই সব অন্যায়গুলো করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।
ডাঃ দীপু মনিকে বিনা অপরাধে দীর্ঘদিন যাবত কারাগারে রাখা হয়েছে। গতকাল রাতে মুন্সিগঞ্জ কারাগারে গুরুতর অসুস্থ হন।
অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকাল ৬টার তাঁকে হাসপাতালে আনা হয় বলে জানা গিয়েছে।
দীপুমনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে তার।
দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
