ঢাকা: শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগাণ্ডা এখনো চলমান রয়েছে। ৫ আগস্ট তাঁকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে। দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গীবাদের দিকে।

তবে যতোই ষড়যন্ত্র চলুক, তিনিও শেখের বেটি। তাই জানিয়ে দিয়েছেন তিনি দেশে ফিরবেন।

এদিকে, হাসিনা দেশে ফিরলেই নাকি মৃত্যুদণ্ড কার্যকর হবে! হুঁশিয়ারি বিএনপির রুহুল কবীর রিজভির।

ফাঁসির সাজা ঘোষণা সত্ত্বেও দেশে ফেরা নিয়ে অকুতোভয় শেখ হাসিনা! এ বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।

এর মধ্যেই সরকারপক্ষের তরফে সাফ জানানো হয়েছে, দেশে পা রাখলেই তাঁর ফাঁসির সাজা কার্যকর করা হবে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা তথা দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে, তা কার্যকর হবে।

তাঁর কথায়, “হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটি তাদের দলীয় বিষয়। তবে জনগণ চায় তাঁর বিরুদ্ধে মামলার রায় যেন কার্যকর হয়। বর্তমানে আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে কোনও হস্তক্ষেপ করছে না।”

এদিকে, জামাত তো ভয়ে কাঁপছে শেখ হাসিনা দেশে আসবেন শুনে।

জামাত-ই-ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শেখ হাসিনার এই বক্তব্যের পিছনে গভীর কোনও রহস্য বা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।

তিনি বলেন, “হাসিনার এই ঘোষণার পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনও পক্ষের ইন্ধন থাকতে পারে। আমরা সন্দেহ করছি, বর্তমান সরকারের ভিতরের কোনও অংশ হয়তো আওয়ামি লিগকে পুনরায় রাজনীতিতে পুনর্বাসনের পরিকল্পনা করছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *