ময়মনসিংহ: ময়মনসিংহ-৬ আসনে আওয়ামী লীগের ছয় বারের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
এদিন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন বলে জানান ছেলে ইমদাদুল হক সেলিম।
কিংবদন্তির চির প্রস্থানে ফুলবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
তিনি শান্ত মস্তিষ্কের কৌশলী একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য, সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
মোসলেম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হয়ে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
