ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পীকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকার মারা গিয়েছেন।
আজকে ভোর রাত ৪.১৯ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামাজের জানাজার সময়সূচি জানানো হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।
শোক সংবাদে লিখেছে:
“গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ (১২ জুলাই) ফজরের ওয়াক্তের সময় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
