ঢাকা: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রবিবার এক বার্তায় শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।

শায়রুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। মহান আল্লাহর কাছে তার আশু আরোগ্য কামনা করছি। ’

দেশেই তাঁর শরীরের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। দুটি অস্ত্রপ্রচার হয় বাংলাদেশে‌। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বাইরে নেয়া হয়।

বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *