ঢাকা: জঙ্গী জুলাই আন্দোলন নিয়ে কেউ একটা টু শব্দ করতে পারবে না। ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে কথা বললে তার বিরুদ্ধে লেলিয়ে দেয়া হচ্ছে ম্যাটিকুলাস মব।

যেমন অভিনেত্রী শাওনকে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মব লেলিয়ে দিয়েছে আম্মার।

মেহের আফরোজ শাওনকে জুতাপেটা করার জন্য পুরস্কার ঘোষণা করেছে এইভবে রাকসু জিএস আম্মার। যা একটি ক্রিমিনাল অফেন্স।

কিন্তু বিএনপি সরকারের কোন নড়চড় নাই। সন্ত্রাসী আম্মারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দূরে থাক, বিএনপি সরকার টু শব্দ করছে না।

এইযে জামাতের মব, সন্ত্রাসীদের তোষণ করছে বিএনপি,তার পরিণতি খুবই খারাপ হতে বাধ্য.!

এবার অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের একজন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এই অভিযোগ জমা দেন।

পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি ও এর শহীদদের আত্মত্যাগের বিষয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অভিযুক্তরা এই আন্দোলন এবং এর সঙ্গে জড়িত আবেগ ও ঘটনাপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর অপপ্রচার চালিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অভিযোগটি জমা নেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *