গোপালগঞ্জ: ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়েছে এদের। শেখ হাসিনা দেশের মাটিতে এখনো পা রাখেননি তাতেই মাঘ মাসের কাঁপন শুরু হয়ে গেছে…!

এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করে ফেললেন মো. আবুল কালাম শেখ।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষণা দেন তিনি।

তিনি জানান, তাঁকে নাকি অলিখিতভাবে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিলো!?

তা সভাপতির দায়িত্ব তো সবাই পায় না? আপনি পেয়েছেন, ভালোই তো? নাহ! এসব তো আর তিনি শুনবেন না!

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, “আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং আমি পদত্যাগ করলাম”।

তবে এ বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, “আমার উপর কোনো চাপ নেই, কোন ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *