গাইবান্ধা: পলাশবাড়ী রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে! তবে কোন ইস্যুতে তাঁকে গ্রেফতার করা হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি।

জানা গিয়েছে রাতে গাইবান্ধা জেলা ডিবি পরিচয়ে কিছু ব্যক্তি মন্দিরে প্রবেশ করে।
তারা হরিদাস চন্দ্র দাসকে মন্দির থেকে ডেকে বলেন তাঁর ফোনগুলো হাতে নিতে এবং মন্দিরের সকল চাবি সঙ্গে নিতে। এরপর চাবি ও ফোনসহ তাঁকে বাইরে নিয়ে গিয়ে হ্যান্ডকাপ পরানো হয়।

১২ জুলাই রবিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তারা জানায়, উত্তরা এলাকায় তাঁর একটি পুরোনো মামলা রয়েছে সম্ভবত ২০১৮ সালের সেই মামলার ওয়ারেন্ট দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

চিন্ময় কৃষ্ণ মহারাজকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে, আর এখন হরিদাসকেও অ্যারেস্ট করা হয়েছে।

মূলত এখন এই গ্রেপ্তারির ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বলা হচ্ছে, বাংলাদেশে রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়ায় শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসকে গ্রেফতার করা হয়েছে ।

আসলে উপরে উপরে অসাম্প্রদায়িকতা আর ভেতরে ভেতরে জঙ্গি মানসিকতার কাজকর্ম চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *