ঢাকা: ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি।

ডিসেম্বর মাসেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই লক্ষ্যেই এবার প্রয়োজনীয় নথিপত্র তৈরির উদ্যোগ নিলেন শেখ হাসিনা।

তিনি জানিয়েছেন এর আগে বহুবার, দেশে ফিরবেনই তিনি। যত বিপদ আসুক।

এদিকে শেখ হাসিনা দেশে ফিরবেন এই খবরেই মুখ শুকিয়ে আমশি হয়ে গেছে জামাত, বিএনপির। আর এখন তো পাসপোর্টের খবরে আরো অবস্থা কাহিল। কাঁপন ধরেছে মসনদে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম কী বললেন দেখি:

জুলাই আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনা ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

তবে ফিরুন বা না ফিরুন কাঁপন যে শুরু হয়েছে, এটা তো অস্বীকার করতে পারবেন না মহাজনেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *