ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৌঁছালেন দেশে।

আজ, শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের প্রবেশ করেন ত্রিবেদী।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবার হয়তো দুই দেশের সম্পর্ক মেরামতিতে আরো কাজে লাগবে। বুঝেশুনেই ভারত তাঁকেই পাঠিয়েছে।

বাংলাদেশে ভারতীয় মিশনে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মা। তাঁকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।

সূত্রে খবর, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি এবং বাংলার সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় তাঁকে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

তাঁর হাত ধরে হয়তো ভালো কিছুই হবেড় এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *