ঢাকা: ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে উদ্বোধন হয়েছে শিশুদের জন্য স্পোর্টস জোন, যার নাম দেওয়া হয়েছে ‘খেলা ঘর’।

এখন আর শিশুদের বিরক্ত লাগবে না এখানে এসে, তারা খেলাধুলা করতে পারবে, বসতে পারবে।

অন্যান্য সময় মা বাবার সাথে অনেক সময় অপেক্ষা করতে করতে শিশুদের মন খারাপ হয়ে যায়, এবার থেকে সে সমস্যার সমাধান করে দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অত্যন্ত ভালো, পরিচ্ছন্ন মনের সদাহাস্যময় মানুষ তিনি। একজন মা তাঁকে অনুরোধ করেছিলেন, সেই কথা তিনি রেখেছেন। যা সত্যিই অনুকরণীয়।

আজ, রবিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই খেলা ঘর উদ্বোধন করেন।

শিশুদের কোলে নিয়ে আদরও করলেন ত্রিবেদী। আসলে ভারতের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একজন মায়ের সাধারণ একটি অনুরোধ কখনো কখনো তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। শিশু সন্তানসহ ভিসা সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের জন্য এই ‘খেলা ঘর’ তার প্রমাণ।

“একজন মায়ের সাধারণ একটি অনুরোধ কখনও কখনও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে তাঁর প্রথম পরিদর্শন চলাকালীন সময়ে, হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে একজন মা একটি নিরাপদ খেলার জায়গার জন্য অনুরোধ জানান, যেখানে বাবা-মায়েরা ভিসার জন্য আবেদন করার সময় শিশুরা অবস্থান করতে পারবে।

মাত্র কয়েক সপ্তাহ পরেই, তাঁর অনুরোধটি বাস্তবে রূপ নিল। আর আজকে, তিনি তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে তাঁর কল্পনার সেই খেলার জায়গাটিরই উদ্বোধন করতে ফিরে এলেন।

ছোটো একটি উদ্যোগ, কিন্তু এটি একটি বৃহত্তর চেতনার প্রতিফলন: ভারত প্রতিশ্রুতি পূরণ করে।

জনকেন্দ্রিক এই প্রচেষ্টাগুলোই ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে, যে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো এই দুই দেশের জনগণ”।

ত্রিবেদী বলেন, ‘ভিসা প্রত্যাশীরা লাইনে অপেক্ষা করার সময় শিশুদের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে এক মার পরামর্শ দেওয়ার পর এই ধারণাটি আসে।’

ভারতীয় টুরিস্ট ভিসা বন্ধ থাকার পর পুনরায় খোলার ঘোষণার সময়, একজন মহিলা আমার কাছে এসে একটি পরামর্শ দিলেন—প্রাপ্তবয়স্করা লাইনে অপেক্ষা করার সময় শিশুদের জন্য একটি খেলার জায়গার বিশেষ প্রয়োজন রয়েছে।

পরামর্শটি আমার ভালো লেগেছিল এবং আমি সে অনুযায়ী কাজ করেছি বলে জানান তিনি।

হাই কমিশনার ত্রিবেদী আরো উল্লেখ করেন, নারী, শিশু এবং চিকিৎসা ভিসার আবেদনকারীদের চাহিদা পূরণের ওপর মনোযোগ দিয়ে আরো সুযোগ-সুবিধা তৈরির কাজ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *