মাগুরা: হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাগুরা কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফের গ্রেপ্তার করা হলো মাগুরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে।
জঙ্গী ইউনূসের রাজনীতির আদর্শ ধরে রেখেছে বিএনপি সরকার। প্রতিহিংসার রাজনীতি এখনো চলমান রয়েছে এবং সেটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে কিন্তু নয়!
রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাঁকে আবারো গ্রেপ্তার করে পুলিশ।
আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাগুরা-২ আসনের সাবেক এমপি মৃত আছাদুজ্জামানের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে নাকি একাধিক মামলা রয়েছে, যার মধ্যে নাশকতার অভিযোগ পর্যন্ত আছে।
অথচ যারা বাস্তবে নাশকতাকেই জীবনের ধ্যান জ্ঞান করেছে তাদের কিচ্ছু হয় না। দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়।
গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তির পরেই জেলগেট থেকে তাঁকে পুনরায় আটক করা হয়েছে।
তাঁকে এভাবে গ্রেপ্তারির প্রতিবাদ জানায় আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, শুধু মাগুরা নয়, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর বর্তমান সরকার ও প্রশাসন মানবিক, প্রতিহিংসামূলক এবং অন্যায় আচরণ করে যাচ্ছে।
রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, বিরোধী মতকে স্তব্ধ করার এক হীন মানসিকতা থেকে দেশজুড়ে এই দমন-পীড়ন ও গ্রেপ্তার করা হচ্ছে।
