ঢাকা: আমরা দেখেছি সত্য যেটা সেটাই কিন্তু বলেন রুমিন ফারহানা। আর সেজন্য এখন বিএনপিও তাঁকে পছন্দ করে না। রুমিন কথা বলতে ভয় পান না।
তিনি এর আগে বলেছেন, ‘আমার কমন সেন্স বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন’।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে।
স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের অবস্থান কী হবে, কিংবা তার এতদিনের রাজনৈতিক ইতিহাসেরই বা কী হবে। সবকিছু বিবেচনায় আমার কমন সেন্স বলছে, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন।
এবং তিনি জানিয়েছেন, অন্যায় যার সঙ্গেই হোক, তার বিরুদ্ধে কথা বলাকে নিজের নৈতিক দায়িত্ব মনে করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো। যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি বিএনপিকে বাঁচাই, আর যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি আওয়ামী লীগকে বাঁচাই।
সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে তিনি পরিষ্কার বলেছেন এই কথা।
অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্যকে আওয়ামী লীগের পক্ষে হিসেবে দেখা হচ্ছে এবং অনেকেই তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ’ বলে আখ্যা দিচ্ছেন। এ বিষয়ে রুমিন ফারহানার কী বলেন?
জবাবে রুমিন ফারহানা বলেন, না, আমি আওয়ামী লীগ করি না। অবশ্যই আমি আওয়ামী লীগ করি না।
খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, যেহেতু তিনি সবসময় বিএনপির রাজনীতি করেছেন, তাহলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ কেনো উঠছে?
জবাবে রুমিন বলেন, আমি আগেও বলেছি, যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়ে যায়, তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আমি আপনাকে তখনই বীর বলবো, যখন আপনার প্রতিপক্ষ তার সর্বোচ্চ শক্তির অবস্থানে থাকবে এবং তখন আপনি তার মোকাবিলা করবেন। আওয়ামী লীগ যখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিলো, তখন আজ যারা নানা মন্তব্য করছেন, তারা কোথায় ছিলেন?
