ঢাকা: ফিরবেন শেখ হাসিনা? বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। জানালেন এমন কথাই।

হাসিনা জানালেন, এবছরই নিজের দেশে ফিরে আসবেন তিনি।

গত ২৩ জুন আওয়ামি লীগের ৭৭তম প্রতিষ্ঠাদিবস ছিল। সেই উপলক্ষে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা।

তাঁর বক্তব্য, “এবছরই ফিরে যাব আমি। আওয়ামি দল শুধু রাজনৈতিক দল নয়, শক্তি। সংখ্যালঘুদের উপর হামলার অর্থ দেশের স্বাধীনতার উপর হামলা।”

মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন হাসিনা।

আওয়ামী লীগকে বার্তা দিতে গিয়ে হাসিনা বলেন, “আওয়ামি লিগের নেতা, সমাজকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ গৃহহীন, কারও বিরুদ্ধে ভুয়ো মামলা, কেউ আহত, অঙ্গহানি হয়েছে কারও, অনেকে আবার প্রিয়জনকে হারিয়েছেন অনেকে।”

বলেন, “আমার অনুপস্থিতি কিন্তু নীরবতা নয়। আমি দূরে থাকলেও, বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামি লিগের প্রত্যেক কর্মীর আত্মত্যাগ, সাহসিকতা এবং কষ্ট অনুভব করেছি আমি।”

মাঝেমধ্যেই শেখ হাসিনার বক্তব্য ফেসবুকে আওয়ামী লীগের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। দলকে কী বার্তা দিচ্ছেন, সে সব কিছুই লেখা হয়।

এবার বাংলাদেশে ফেরার কথা জানিয়ে আওয়ামি লীগ-কে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন হাসিনা।

শেখ হাসিনার বক্তব্য, “বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সব লড়াইয়ে রাজি আমি। গণতন্ত্র ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং মানুষকে ভোটাধিকার, ভোটদানের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে ফিরে যাব।”

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্টের জঙ্গী আন্দোলনে তাঁকে গদিচ্যুত করা হয়। এবং বাধ্য করা হয় দেশ ছাড়তে। তখন থেকে তিনি ভারতেই আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *